কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়

 

 

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীতে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় নীলফামারী পুলিশ লাইন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

এরপর সকাল পৌনে ৯টায় জেলা শহরের কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
অন্য ঈদ জামাতের মধ্যে সার্কিট হাউস ঈদগাহ মাঠ, কুখাপাড়া (ধনীপাড়া) ঈদগাহ মাঠ এবং বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় নামায অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ৯টা ১৫ মিনিটে জেলা শহরের জোড় দরগাহ ঈদগাহ মাঠ ও মুন্সীপাড়া আহলে হাদিছ ঈদগাহ মাঠে, কলেজ স্টেশন ঈদগাহ মাঠ ও গাছবাড়ি পঞ্চপুকুরপাড়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এসব প্রধান প্রধান জামাত ছাড়াও উপজেলায় যেসব ঈদগাহ রয়েছে তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও ব্যবস্থাপনায় ঈদের নামাজের সময়সূচি ঠিক করবেন।

নীলফামারী জেলা প্রশাসনের নেজারত শাখা এ তথ্য নিশ্চিত করেছে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…