কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে জামায়াতের আমিরসহ ১৪ জন গ্রেফতার

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে জেলা জামায়াতের আমির ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেকসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের অধিকাংশ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী ও সমর্থক হলেও পুলিশ জানিয়েছে নিয়মিত মামলার আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

গত তিন দিনে নিয়মিত মামলার কিছু আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোবাবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন এবং সোমবার দিনগত রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।এনিয়ে পুলিশের বিশেষ অভিযানে জেলায় মোট গ্রেফতারের সংখ্যা ৪০ জনে দাঁড়ালো।


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…