কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় প্রধান শিক্ষকসহ নিহত ২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় সেরাজুল ইসলাম (৩৫) ও হামিদুল ইসলাম (৫০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নয়নীবুরুজ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

হামিদুল ইসলাম মাগুরা ইউনিয়নের তেলিপাড়া এলাকার পাঁচমাহিনা গ্রামের খামির উদ্দিনের ছেলে। তিনি বারোপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সেরাজুল ইসলামের বাড়িও একই এলাকায়।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার ঝলই এলাকা থেকে বন্ধু সিরাজুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষক হামিদুর। নয়নীবুরুজ দক্ষিণ রেলগেটে দিয়ে রাস্তা পাড় হওয়ার সময় পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী পঞ্চগড় কমিউটার ডেমু ট্রেনটি সামনে থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হামিদুর রহমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহম্মদ জানান, ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…