কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বছরের সর্বোচ্চ তাপমাত্রায় প্রাণ ওষ্ঠাগত পঞ্চগড়বাসীর। বৃহস্পতিবার (১৩ জুন) এখানে সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তীব্র গরমে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাইরে বের হয় নি অনেকেই। গরমের কারণে শহরের সড়কগুলো ছিল অনেকটাই যানজট মুক্ত।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আগামীকাল শুক্রবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…