কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে হাম-রুবেলা ও ইপিআই কর্মসূচী বর্জন করেছে স্বাস্থ্য সহকারীরা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারা দেশের ন্যায় পঞ্চগড়েও কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বানে সারাদেশ ব্যাপী বেতন স্কেল আপগ্রেডেশন সহ টেকনিক্যাল পদমর্যাদা আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং এবং ২২ ফেব্রুয়ারী হতে পূর্বের স্থগিত করা ইপিআই সহ সকল প্রকার কার্যক্রম দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্ম-বিরতি পালন করছে জেলার স্বাস্থ্য সহকারীরা।

আজ সোমবার সকাল ১০ টায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়শন পঞ্চগড় জেলা শাখা এ কর্মসূচী পালন করছে।

পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন পঞ্চগড় এর সাধারণ সম্পাদক খাজা ময়েন উদ্দিন আহমেদ বলেন সারা দেশের ন্যায় পঞ্চগড়েও ১০-১১ ফেব্রুয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন ও ট্রেনিং এবং ইপিআই কর্মসূচী বর্জন করেছি আমরা। তবে আগামী ২২ ফেব্রুয়ারী হতে সকল কাজ পূর্ণ বর্জন কর্মসূচী পালন করব।এর আগে কয়েকদিন আংশিকভাবে আমাদের সকল কাজ বর্জন পালন করা হবে।

এ সময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ এ্যাসিসটেন্ট এ্যাসোসিয়েশন পঞ্চগড় এর সভাপতি মো রফিকুল আলম সহ সকল স্বাস্থ্য সহকারীরা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…