কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ৫টি নিষিদ্ধ বোমা মেশিন সরঞ্জামসহ ভেঙ্গে জ্বালিয়ে দেয় ভ্রাম্যমান আদালত

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশের সর্বউত্তরের সীমান্ত বেষ্টিত প্রান্তিক জেলা পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের রক্ষায় পাথর উত্তোলনে ব্যবহৃত নিষিদ্ধ ড্রিল ড্রেজার বা বোমা নামক মেশিন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে ।
দিনে রাতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এ সমস্ত নিষিদ্ধ মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর ভূমি রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। নিষিদ্ধ এ সমস্ত মেশিন বন্ধে গত কাল ১৪ জানুয়ারী রবিবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাথর উত্তলনে ব্যবহৃত ৫টি ড্রেজার বা বোমা মেশিন সরঞ্জামসহ ভেঙ্গে জ্বালিয়ে দেয়।
পঞ্চগড়ের সদর উপজেলার নতুন হাট মাঝিপাড়া এলাকার চাওয়াই নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ সমস্ত পাথর উত্তলনে ব্যবহারিত অবৈধ ড্রেজার বা বোমা মেশিন সরঞ্জামসহ আটক করা হয়। প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই স্বার্থান্বেষী ড্রেজারের মালিকরা কল বাহিনীর দ্বারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।
অভিযানে এ সময় ২০জন পুলিশ সদস্য নিয়ে জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…