কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড় জেলা রিপোটার্স ক্লাবের সা. সম্পাদককে জেএমবি পরিচয়ে প্রাণ নাশের হুমকি

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা রিপোটার্স ক্লাবের সম্পাদক ও মুভি বাংলা টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ সাইদুজ্জামান রেজাকে কুরিয়ারে চিঠি প্রেরণের মাধ্যমে জেএমবি পরিচয়ে হুমকি প্রদান করা হয়েছে।

খতিবুল নামে অজ্ঞাত ব্যক্তি নিজেকে জেএমবির সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চিঠি প্রেরণ করে। চিঠিতে খতিবুল দুই লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে সাইদুজ্জামান রেজাকে পেট্রোল বোমা দিয়ে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়।

চিঠিতে খতিবুল নিজেকে পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার সংলগ্ন শিংপাড়া গ্রামে জঙ্গি খতিবুলের বাড়ি বলে সে জানায়। যদিও কুরিয়ার প্রেরকের ঠিকানা ব্যারিস্টার, শিংপাড়া, ভালুকা ময়মনসিংহ উল্লেখ করেন।
সাংবাদিক সাইদুজ্জামান রেজা জানায়, ২৭ মে (সোমবার) সকালে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস থেকে আকস্মিক ফোন পাই পরে কুরিয়ার অফিসে গেলে এই চিঠি পাই। এ ঘটনায় তাৎক্ষণিক পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করি। জিডি নং- ১৩৪০।

এবিষয়ে জানতে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহমদ জানান, সাংবাদিক রেজাকে হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত হুমকিদাতাকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…