কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পরবর্তী প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফের নাম সুপারিশ করেছেন নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাই শাহবাজ শরীফের নাম সুপারিশ করেছেন সদ্য ক্ষমতা হারানো নওয়াজ শরীফ। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ৪৫ দিন দায়িত্ব পালন করার পর নিয়োগ দেয়া হবে প্রধানমন্ত্রী। গতকাল পানামা পেপারসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এর পরেই তিনি দলীয় সিনিয়র নেতাদের নিয়ে বৈঠক করেন। সেখানে সভাপতিত্ব করেন নওয়াজ শরীফ। এর পরেই তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ছোট ভাই, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের নাম সুপারিশ করেন। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ৪৫ দিন কে দায়িত্ব পালন করবেন তা ঘোষণা করা হয়নি। পরে জিও নিউজের সিনিয়র সাংবাদিক সালেহ জাফির বলেছেন, পিএমএলএনের পরামর্শ বিষয়ক ওই সভায় পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফকে বেছে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…