কাগজ২৪ — অবিচল সত্যের পথে

কালিহাতীতে একুশের বই মেলায় পর্ণ তারকার নামে ব্যানারে নিন্দার ঝড়

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একুশের বই মেলায় পর্ণ তারকার নামে একটি স্টলের ব্যানার টাঙানোকে কেন্দ্র করে নিন্দার ঝড় বইছে।স্টলে অশালীন নামকরণ করে ব্যানার টাঙানোয় একুশের চেতনা ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করছেন সুশীল সমাজ।

জানা যায়, মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিনদিনব্যাপী বই মেলার আয়োজন করেছে কালিহাতী উপজেলা সাধারণ পাঠাগার। সহযোগিতায় রয়েছে উপজেলা পরিষদ ও প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বই মেলার উদযাপন কমিটির আহ্বায়ক মোছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সোমবার(১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
মেলার ৩৯ নম্বর স্টলে ‘জনি সিন্স মিয়া খলিফা’ নামে একটি ব্যানার টাঙানো হয়। অনলাইনে দেখা গেছে ‘জনি সিন্স ও মিয়া খলিফা’ হলো পর্ণ তারকাদের নাম। স্টলের নামকরণে ব্যানারটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

সুশীল সমাজের অনেকেই জানান, এর দায় মেলার উদযাপন কমিটি এড়াতে পারে না।

এবিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একুশে বই মেলার উদযাপন কমিটির আহ্বায়ক মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, রোকন নাম দিয়ে স্টল বরাদ্দ নিয়ে কীভাবে ‘জনি সিন্স মিয়া খলিফা’ পর্ণ তারকার নামে স্টলে ব্যানার টাঙানো হয়েছে সেটা স্টল বরাদ্দ উপ-কমিটির কাছে তদন্ত পূর্বক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এঘটনায় স্টলের তিন মালিক শান্ত, রোকন ও মাহফিজকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন।

mia khalifa-arrest

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…