কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে ১৬ যাত্রী আহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা মহাসড়কের জালালপুরের ধোপাঘাটা নামক স্থানে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৬ যাত্রী আহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৭ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে অজ্ঞাতনামা ২ ব্যক্তির অবস্থা আশংকাজনক রয়েছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে পাবনা থেকে জেপি পরিবহন নামক বাস ৩৫/৩৬ জন যাত্রী নিয়ে সিরাজগঞ্জ জেলা অভিমুখে রওনা হলে পথিমধ্যে জালালপুরের ধোপাঘাটা নামক স্থানে পৌচ্ছালে সামনে দিয়ে আসা দ্রুত গতি সম্পন্ন একটি পণ্যবাহী ট্রাক ধাক্কায় বাসটি চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি বাম পাশে একটি খাদে গিয়ে ছিটকে পড়ে। এতে নারী পুরুষ সহ ১৬ যাত্রী আহত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…