কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা বকুলের ১৮তম শাহাদৎ বার্ষিকী

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ শনিবার (১০ নভেম্বর) পাবনায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলনকারী ও মুক্তিযুদ্ধকালীন সময়ে বৃহত্তর পাবনা জেলার মুজিব বাহিনী ও মুক্তিবাহিনী প্রধান, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের ১৮তম শাহাদৎ বার্ষিকী।

মরহুম রফিকুল ইসলাম বকুল পাবনা সদর আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৭১ সালে ২৩ মার্চ পাবনা টাউন হল ময়দানে পাবনায় সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত পাবনা জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

পাবনার গণমানুষের প্রাণপ্রিয় নেতা রফিকুল ইসলাম বকুল ২০০০ সালের ১০ নভেম্বর এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর শাহাদৎ বার্ষিকী উপলক্ষে, গোপালপুর ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পার্পণ ও জিয়ারত, দিনব্যাপী পবিত্র কোরআনখানী, স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…