কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন রাকিব বিশ্বাস

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোনিত হয়েছেন মো. রাকিব বিশ্বাস । এর আগে তিনি জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

রাকিব বিশ্বাস বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মনোনিত হওয়ায়, শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল নিহত শহীদদের। ধন্যবাদ জানাই বাংলাদেশের সফল প্রধান মন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে।

এছাড়াও তিনি পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জ্বামান উজ্জ্বল, ছাত্রলীগ পাবনা জেলা শাখার সভাপতি শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ সকল নেতা-কর্মীদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

রাকিব বিশ্বাস বাংলার মুখকে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে ছাত্রলীগের নেতৃত্ব দিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…