কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা বইমেলার ৪র্থ দিন বই পড়া নিয়ে এনজিও কর্মীদের আলোচনা

নিজেস্ব প্রতিনিধি, পাবনা । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল রোববার পাবনা মাসব্যাপী বইমেলার ৪র্থ দিনে মেলার মঞ্চে পাবনার এনজিও কর্মীরা বইপড়া নিয়ে আলোচনায় বলেন, বইমেলা মানব উন্নয়নে কাজ করছে। মানুষের উন্নয়ন করতে হলে বই পড়া ছাড়া কোন উপায় নেই। আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের নিয়ে কাজ করছি। যারা বই পড়তে পারে তাদের সচেতন করা আমাদের জন্য অনেক সহজ হয়। চরাঞ্চলের শিশুরা বিভিন্ন দিবস পালন এবং তাদের অধিকার সম্পর্কে কিছুই জানতো না। আমরা বই পড়ানোর মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি।
এনজিও কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রতিশ্রতির ওয়ালিদ হাসান, ওসাকার মাজহারুল ইসলাম, পাবনা যমুনা সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোটা: মনজেদ আলী, আসিয়াবের আব্দুস সামাদ, ওয়াই,ডব্লিও,সির হেনা গোস্বামী, প্রত্যাশার মোস্তফা আব্দুল বাতেন রুশদী, বাঁচতে চাইয়ের আব্দুর রব, পিসিডির মনির হোসেন, সিসিডিবির ডা. নাঈমা ইসলাম, সৎসংঘ পল্লী কল্যাণ সংস্থার নরেশ মধু, রুডোর খোন্দকার লুৎফর রহমান, আইলা সমাজ কল্যাণ সংগঠনের কামাল হোসেন ও পাবনা সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হারুনুর রশীদ।
সন্ধ্যায় আলোচনা সভা সঞ্চালন করেন ড. হাবিবুল্লাহ ও এ্যাড: মোসফেকা জাহান কণিকা। বইমেলা উদযাপন পরিষদের পক্ষে এনজিও কর্মীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
মেলা মঞ্চে হালিম বয়াতি ও তুলতুলের একক সঙ্গীত, নৃত্যাঞ্চলের নৃত্য, পাবনা লোক সঙ্গীত সংঘের সঙ্গীত ও ঈশ্বরদী ললিতকলা একাডেমি সঙ্গীত পরিবেশন করেন।

Pabna boi mela 4day pic-2


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…