কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন।

আজ রবিবার (২৩ আগষ্ট) স্বাস্থ্য বিধি মেনে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এসময় আ. লীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. এম. এম. কফিল উদ্দিন বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ করেছি। বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ও আওয়ামী লীগ কর্মী হিসেবে দীর্ঘদিন নৌকার পক্ষে বিভিন্ন সভা-সমাবেশ ও গণংযোগসহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে আমি কয়েকটি বই প্রকাশ করেছি। যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এছাড়াও শিক্ষার প্রসারে আমি দেশের বিভিন্ন স্থানে কারিগরি-তথ্য প্রযুক্তি এবং নার্স-মেডিক্যাল সহকারী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। দলনেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জনগণের উন্নয়নে কাজ করবো। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর মৃত্যুর পর পাবনা-৪ সংসদীয় আসনটি শূণ্য হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)

আরও পড়ুন

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…