কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তারাকান্দায় পিকনিকের বাস খাঁদে, আহত অন্তত ৪০ শিক্ষার্থী

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

তারা কান্দায় বাস দুর্ঘটনায় ৪০ শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে। আহতরা সকলে শেরপুরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়। ৫ ফেব্রুয়ারী সোমনার শিক্ষা সফরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি খাঁদে পড়ে যায়। পরে দুর্ঘটনায় আহত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনা কবলিত “খেয়া” নামের বাসটিতে মেয়ে শিক্ষার্থী ও ২জন শিক্ষকও ছিলেন বলে জানায় এক প্রত্যক্ষদর্শী।

দুর্ঘটনায় অন্তত ৪০জন শিক্ষক/শিক্ষার্থী আহত হয়েছেন, আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে শিক্ষার্থী ও চিকিৎসকদদের সাথে দেখা করে খোঁজখবর নেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় বিষয়ে তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…