কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রধানমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত সালমান-ক্যাটরিনা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রবিবার রাত ৮টার দিকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সের সামনে এক ফ্রেমে ধরা পড়েন তারা। এ সময় টেলিভিশনের পর্দায় হাস্যোজ্বল দেখা যায় প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনাকে কাছে পেয়ে উচ্ছ্বাস করতে দেখা যায় সালমান-ক্যাটকে।

ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান দিকে থেকে প্রধানমন্ত্রীর ডান হাত ধরে রেখেছিলেন সালমান খান। আর সালমানের পাশেই ছিলেন নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীর অন্যপাশে (বামে) ছিলেন ক্যাটরিনা।

জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে গ্যালারিকে পেছনে রাখা বানানো মঞ্চে হাজির হবেন ক্যাটরিনা। এরপর রাত ১০টায় থাকছে সালমানের পরিবেশনা। রাত ১০টা ২০ মিনিটে দু’জনে একসঙ্গে নাচবেন।

এদিন সনু নিগাম হিন্দীতে গান গাওয়ার পরেই বলেন, ‘এই গান জীবনে কখনো গাইনি। আজ আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই গানের প্রস্তুতি নিয়ে এসেছি। বাংলাদেশি ভাই-বোনদের প্রতি অনুরোধ ভাষাগত কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।’

এরপর তিনি দেশাত্ববোধক গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি- সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’ শিরোনামের গানটি গান। এরপরই বঙ্গবন্ধুকে নিয়ে তিনি গান গাওয়া শুরু করেন। পরে ‘শোনো, একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি। বাংলাদেশ আমার বাংলাদেশ’ গানের প্রথম অংশ গয়েছেন। সব শেষে ৮টা ৪০ মিনিটে জনপ্রিয় ‘কালহো না হো’ গান গেয়ে স্টেজ ছাড়েন তিনি।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…