কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রেমিকাকে বাসায় ডেকে মারধর

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে এক প্রেমিকাকে বাসায় ডেকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার প্রেমিক আরমান আলী সজিব (৩০) এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

জেলার তেঁতুলিয়া উপজেলার উত্তর বালাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রায় তিন ঘণ্টা প্রেমিকের বাসার সামনে অচেতন অবস্থায় মাটিতে পড়েছিলেন ওই তরুণী।

খবর পেয়ে তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। প্রেমিক সজিব উত্তর বালাবড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে।

সাংবাদিকদের সাথে আলাপকালে ওই তরুণী জানান, গত চার বছর ধরে সজিবের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে।
এর মধ্যে বিভিন্ন প্রলোভনে বিভিন্ন সময়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে সজিব। গত মাসের ১২ তারিখে সজিবের কথায় গাইনি সেবা নিয়ে গর্ভপাত করেন তিনি। পরে সজিব তাকে বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলে। কিন্তু সজিবের বাসায় ঢুকে বিয়ের কথা বলতেই তার বড় ভাই পারভেজ, বাবা, মা, বোনসহ পুরো পরিবার তার ওপর হামলা করে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা জানা, আমি খবর পেয়ে ঐ গ্রামে গিয়ে দেখি মেয়েটি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। তার গোটা শরীরে আঘাত করা হয়েছে। পরে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…