কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রায়হান ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ
বিকালে উপজেলার লতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রায়হান ইসলাম ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। সে ময়দানদিঘী বিএল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, আজ সোমবার সকালে বৃষ্টির সময় রায়হান তাদের বাড়ি সংলগ্ন আম গাছ থেকে পড়া আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…