কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘বাল্য বিয়ে বন্ধ করি, শিশু অধিকার নিশ্চিত করি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’র আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
গোপালপুরের সহকারি কমিশনার (ভূমি) ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনায় অংশ গ্রহণ করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবির, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক এ.এস.এম গোলাম জাকারিয়া, উপজেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক ইউনূছ আলী ভূয়া, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল ও কাজী আ. আউয়াল তরফদার প্রমূখ।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…