কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিদেশী পিস্তলসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১৭/০৮/২০১৮ খ্রিঃ ২১.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাড়া গোপালপুরস্থ দোয়েল সিমেন্ট ফ্যাক্টরী এর বিল্ডিং এর সামনে হতে ধৃত আসামী ০১। মোঃ মিলন চৌধুরী (৩৮), পিতা- মৃত বারী চৌধুরী, সাং- সাড়া গোপালপুর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা এর হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি, ও নগদ ৩,৮০০/- টাকা পূর্বক গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ধৃত আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ অস্ত্রশস্ত্র, গুলি ও কার্তুজ নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল বলে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়।

এ সংক্রান্তে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…