কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বোদায় ভ্রাম্যমান আদালতে ৮ জুয়ারীকে জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমান আদলতে ৮ জুয়ারীকে জরিমানা করে তা আদায় করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহমুদ হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মাসুম বিল্লার নেতৃত্বে  উপজেলার মাড়েয়া ইউনিয়নের মাড়েয়া বাজারের সোনার বাংলা হোটেল পিছনের পরিত্যক্ত ঘর থেকে ৮ জুয়ারীকে জুয়া খেলার সময় আটক করেন। পরে তাদের ভ্রাম্যমান আদালতে প্রকাশ্যে জুয়া আইন ১৮৬৭ এর ১৩ ধারা মোতাবেক প্রত্যেককে ৬শ টাকা করে জরিমানা করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার মাড়েয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের সমির উদ্দীনের পুত্র আমিনুল ইসলাম, গোয়ালপাড়া গ্রামের মৃত সামসুলের পুত্র এমদাদুল হক, সর্দারপাড়া গ্রামের তরনি রায়ের পুত্র দেবনাথ রায়, আবু বক্কর সিদ্দেকের পুত্র জিয়ারুল, ফুটকিবাড়ী গ্রামের গিরিস ধর চন্দের পুত্র নির্মল চন্দ্র মুকুল, মাঝাপাড়া গ্রামের মকছের আলীর পুত্র রেজাউল, বেতবাড়ী গ্রামের এমদাদুল হকের পুত্র জাকির হোসেন, মাড়েয়া কলোনীপাড়া গ্রামের বছির উদ্দীনের পুত্র তছলিম।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…