কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চিরিরবন্দরে মাউশি'র ডিজি ভূয়া পরিচয়ে প্রধান শিক্ষকদের কাছে উৎকোচ দাবী

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চিরিরবন্দরে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের পরিচয় দিয়ে মোবাইল ফোনে তদন্তের নামে টাকা চাওয়ার ঘটনায় শিক্ষকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।
উপজেলার হাশিমপুর মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুর রহমান জানান, সোমবার দুপুর ১ টায় মোবাইল ফোনে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওয়াহিদুজ্জামানের পরিচয় ব্যবহার করে ০১৭১৭৬৫৮৪১০ নম্বর থেকে বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং বেতন বিল বন্ধ করে দেয়া হবে, তদন্ত করাতে না চাইলে ওই নম্বরে সাড়ে ৬ হাজার টাকা কিছুক্ষণের মধ্যে বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। বিষয়টি দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানানো হয়।
এ ব্যাপারে ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক জানান, এটি সম্পুর্ন ভূয়া। প্রধান শিক্ষক আমাকে জানালে তাৎক্ষনিক আমি ওই নম্বরে ফোন দিয়ে আমার পরিচয় দেয়া মাত্রই ওই ব্যক্তি মোবাইল কেটে দেয়। তিনি জানান, একশ্রেণির প্রতারকচক্র বিভিন্ন পদস্থ ব্যক্তির নাম পরিচয় ব্যবহার করে প্রতারনা করছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিৎ।
বিষয়টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়লে শিক্ষকদের মধ্যে উৎকন্ঠার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…