কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শারদীয় দুর্গা পূজায় দুস্থ নারীদের বস্ত্র বিতরণ সম্পন্ন নৃসিংহদেব মন্দিরে

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার নৃসিংহদেব বিগ্রহ মন্দির ও রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির যৌথ উদ্যেগে মন্দির প্রাঙ্গণে সহস্্র বস্ত্র বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নৃসিংহদেব বিগ্রহ মন্দির কমিটির সভাপতি রোটারিয়ান প্রভাস চন্দ্র ভদ্রর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন, পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্যদেন,পুলিশ সুপার রফিকুল ইসলাম,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় দাস, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক ও রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুন্ডু।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস, রোটারী ক্লাব অব পাবনা নিউ সিটির পিপি রোটারীয়ান জালাল উদ্দিন,পিপি রোটারীয়ান আমিনুল ইসলাম পোটল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিশ্বজিৎ ঘোষ,পাবনা পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বলাই চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক ও নৃসিংহদেব বিগ্রহ মন্দির কমিটির যুগ্ন সম্পাদক দীপঙ্কর সরকার জিতু,মন্দির কমিটির সহ সভাপতি সঞ্জয় বসাক,সাধারণ সম্পাদক জয়ন্ত রায়, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার দে,যথাক্রমে মন্দির কমিটির সদস্য সুভাস চন্দ্র সাহা, কোমল বসাক ও হ্যাপি কর্মকার। এ কর্মসুচিতে অংশ নেন। উল্লেখ্য, পাবনা জেলার ৯টি উপজেলায় এবার ৩৪১টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

ধর্ম

চিত্রকারখানার ‘শেয়ারিং হ্যাপিনেস; এতিম শিশুদের নিয়ে বড়দিন উদযাপন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ২৪শেডিসেম্বর শুক্রবার ওয়াশপুরে লিডো পিস হোম, আমাল ফাউন্ডেশন, এবং ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ড ব্রিস্টলের সহযোগিত…

ধর্ম

কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম কুষ্টিয়া আমলা পাড়া সার্ব্বজনীন পূজা মন্দির ও ১৭ হাত উচ্চতা বিশিষ্ট কালি পুজা মন্দির কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সা…

আন্তর্জাতিক

ইসলাম গ্রহণ করলেন মুহাম্মদ (সা:) এর অবমাননাকর ছবি নির্মাতা আরনুডো ফাওয়ান্ডার

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় নবী মুহাম্মদ (সা.) এর অবমাননা করে ছবি নির্মাতা হল্যান্ডের অধি…