কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে ৬ বছরের শিশু ধর্ষণ: ধর্ষক আটক

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে ছয় বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই শ্রী সাগর চন্দ্র কোচ (১৪) নামের এক আদিবাসী বখাটের বিরুদ্ধে। উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রামে গত (৩০এপ্রিল) মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

ধর্ষক সাগর চন্দ্র কোচ ওই গ্রামের শ্রী নরেন্দ্র চন্দ্র কোচের ছেলে এবং ধর্ষিতা মেয়েটির সম্পর্কে চাচাতো ভাই।ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ্য অবস্থায় ওই শিশুকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে রাতেই তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনা ওই শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। গত (১লা মে) বুধবার রাত ১টার দিকে ধর্ষক সাগরকে আটক করে পুলিশ। ওইদিনই মেয়েটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন করা হয়।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই শিশুটিকে বাড়িতে রেখে বাবা মা বাড়ির পাশের জমিতে কাজ করতে যায়। এরই ফাঁকে মোবাইলে গেমস খেলা শেখানোর কথা বলে চাচাতো ভাই বখাটে সাগর চন্দ্র কোচ তাদের ঘরে ঢুকে। এ সময় সাগর শিশুটিকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির আত্মচিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসলে সাগর পালিয়ে যায়। পরে গুরুতর অসুস্থ্য অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। পরে তাকে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে মেয়েটি ওই হাসপাতালের ১৪৯ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছে। তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

ওই শিশুর বাবা ও মামলার বাদী জানায়, যে নরপশু আমার এ অবুঝ মেয়েকে নির্যাতন করলো তার উপযুক্ত বিচার চাই।

সখীপুর থানার ওসি (তদন্ত) মো. লুৎফুল কবির জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই ধর্ষক সাগর চন্দ্র কোচকে আটক করা হয়েছে। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…