কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সিরাজগঞ্জে জীবন বীমা কর্পোরেশনে দুর্ধর্ষ চুরি।

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এস.এস.রোডে অবস্থিত জীবন বীমা কর্পোরেশনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ ১২ জুলাই শুক্রবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। ছুটির দিনে শহরের সব দোকান-পাট, অফিস-আদালত বন্ধ থাকায় এবং মুষলধারে বৃষ্টি হওয়ায় রাস্তা-ঘাটে লোক সমাগম না থাকার সূযোগে সংঘবদ্ধ চোরের দল এই ঘটনা নির্বিঘ্নে ঘটিয়ে চলে যায়।

অফিস কর্তৃপক্ষ এখনো ক্ষয়ক্ষতির পূর্নাঙ্গ হিসেব করতে না পারলেও নগদ দেড় লক্ষ টাকা চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রও গায়েবের আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছেনা।

সদর থানার পুলিশ কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানায়, অতি দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতারে তারা আন্তরিকভাবে সচেষ্ট। শহরের বাসিন্দারা এই ঘটনায় আতংকিত এবং নিজেদের বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শংকিত।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…