কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়ে স্মারকলিপি দেবেন সোহেল তাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে তিন দফা দাবি উত্থাপন করেছেন। শুক্রবার নিজের ফেসবুক পেজে তিনি জানান, আগামী ৩ নভেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেবেন।

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান সোহেল তাজ জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি, ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা, এবং মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

সোহেল তাজ বলেন, ‘এ তিনটি দাবি যৌক্তিক ও স্বাধীনতার চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ৩ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান ও সেখান থেকে পদযাত্রার মাধ্যমে স্মারকলিপি প্রদানের পরিকল্পনা রয়েছে আমাদের।’

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…