কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের হেলিপ্যাড উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলাধীন দক্ষিণ পাথালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের ঐতিহাসিক স্থাপনা বাদল হেলিপ্যাড উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। রবিবার দুপুরে হেলিকাপ্টার যোগে এসে নির্মাণাধীন বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদ সংলগ্ন হেলিপ্যাডটি উদ্বোধন শেষে মন্ত্রী মহোদয় ঐতিহ্যবাহী মসজিদটি পরিদর্শন করে এক আলোচনা সভায় যোগ দেন।
বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মসজিদটির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ আহাসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আসাদুর রহমান কিরন, আনন-ট্রেক্র গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইউনূস বাদল ও গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রমূখ।
গোপালপুর উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মাসূমুর রহমান, পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি মুহাম্মদ আব্দুল জলিল, আনন-ট্রেক্স গ্রুপের পরিচালক জামিলা আক্তার সীমা ও তাঁর পুত্র এনামূল হাসান সুপ্রভ, মেয়ে লামিসা মাহজাবিন সিমরান সহ গ্রুপটির আন্যান্য পরিচালকবৃন্দ, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ ও উপজেলার সকল চেয়ারম্যানসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…