ইতিহাসের এই দিনে: ২০ সেপ্টেম্বর

১১৮৭ খ্রিস্টাব্দের এই দিনে মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তারিখ তাদের দখলে আসে।
১৮৩৩ খ্রিস্টাব্দের এই দিনে চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা করেন।
১৮৫৪ খ্রিস্টাব্দের এই দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি শুরু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
১৮৬৭ খ্রিস্টাব্দের এই দিনে হাঙ্গেরীকে অষ্ট্রিয়ার সাথে একিভূত করে বৃহৎ অষ্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৭৩ খ্রিস্টাব্দের এই দিনে নারী টেনিস খেলোয়ার বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্কে পরাজিত করেন।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৯৯ খ্রিস্টাব্দের এই দিনে বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন।
২০০০ খ্রিস্টাব্দের এই দিনে চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
২০০৫ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।
১৪৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।
১৮৩৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী [১৯০৭] ইতালিল মানব-হিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।
১৯৪৩ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।
মৃত্যু
১২৪৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন কিয়েভের শাসক মিখাইল।
১৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী [১৯৬৩] গ্রিক কবি জর্জ সেফেরিস।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন নোবেলজয়ী [১৯৬০] ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।
১৯৮৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন ছান্দসিক ও রবীন্দ্র-বিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।
১৯৯৬ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।
২০১১ খ্রিস্টাব্দের এই দিনে মৃত্যুবরণ করেন বুরহানউদ্দিন রব্বানী, আফগানিস্তানের প্রেসিডেন্ট।



