কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অতিরিক্ত ভাড়া না দেওয়ায় ৭১ টিভির সংবাদ পাঠককে মারধর

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিটিং সার্ভিসের অতিরিক্ত ভাড়া না দেওয়ায় ৭১ টিভির প্রযোজক ও সংবাদ পাঠক আতিক রহমানকে মারধর করেছে জাবালের নূর পরিবহনের শ্রমিকরা। সোমবার দুপুরে মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

৭১ টিভির প্রতিবেদক নাদিয়া শারমিন জানান, দুপুরে জাবালে নূর বাসে অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকার করায় আতিক রহমানকে পরিবহন শ্রমিকরা মারধর করে। এখন তিনি মিরপুর থানায় আছেন। থানায় অভিযোগ দেওয়ার পর তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হবে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আন্তর্জাতিক

ইসরায়েলি পন্য বয়কটের নামে ৮ জেলায় তাণ্ডব

গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্…

অপরাধ

ইয়াবাসহ আটক আ.লীগ সভাপতি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় তার ক…