কাগজ২৪ — অবিচল সত্যের পথে

অর্ধেক এমপি মামলার আসামি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে জয় পাওয়া ৫৪২ সদস্যের প্রায় অর্ধেকের নামেই রয়েছে ধর্ষণ, হত্যা, সন্ত্রাসবাদসহ গুরুতর সব অপরাধের মামলা। ভারতের অলাভজনক নির্বাচন বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এডিআর) এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত বৃহস্পতিবার ভারতের জাতীয় নির্বাচনের ফল ঘোষণার একদিন পরই শনিবার এডিআর ওই প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ৫৪২ জন সংসদ সদস্যের ২৩৩ জনের বিরুদ্ধেই রয়েছে গুরুতর বিভিন্ন অপরাধের মামলা, শতাংশের হারে যা প্রায় ৪৩ শতাংশ।

এডিআর জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে কংগ্রেসের এক এমপির বিরুদ্ধে রয়েছে হত্যা, ডাকাতিসহ ২০৪টি মামলা। পার্লামেন্টে এরকম অভিযুক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। এডিআরের নির্বাচন বিষয়ক প্রধান অনিল বর্মা বলেছেন, এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

এডিআর জানিয়েছে, তারা লোকসভায় বিজয়ী ৫৩৯ জনের ওপর জরিপ চালিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি থেকে জয়ী ৩০৩ প্রার্থীর মধ্যে ১১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। তাদের মধ্যে একজন সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত। অন্যদিকে, কংগ্রেস থেকে নির্বাচিত ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামেই রয়েছে মামলা।

এডিআর বলছে, গত এক দশকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যদের মধ্যে গুরুতর অপরাধে অভিযুক্ত আসামিদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাদের মধ্যে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা, ৩০ জনের বিরুদ্ধে হত্যা ও তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ২০০৪ সালে তাদের জরিপ শুরু হওয়ার পর ফৌজদারি অপরাধের মামলা থাকা সংসদ সদস্যের সংখ্যা এটাই সর্বোচ্চ।

এডিআরের পরিসংখ্যান বলছে, ২০১৪ সালের সংসদে ১৮৫ জন এমপির বিরুদ্ধে মামলা হয়েছিল। তবে তারা কেউ দোষী সাব্যস্ত হননি। তাদের অনেকেই এ বছরও আবার সংসদে জিতে এসেছেন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…