কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আটোয়ারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জনের মৃত্যু

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফিন ইসলাম (৩৫) নামে একজন ইজিবাইক (অটো) চালকের মৃত্যু হয়েছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দবিরুল ইসলাম (৩০) নামে এক মরিচ ব্যবসায়ী আহত হয়েছে। নিহত আরিফিন দারখর মধ্যপাড়া গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে ও আহত দবিরুল কাটালী ভেটুপাড়া গ্রামের খাদিম উদ্দিনের ছেলে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার তরেয়া ইউনিয়নের দারখর মধ্যপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইজিবাইক (অটো) ভাড়া করতে যায় দবিরুল। সে সময় আরিফিন চারজে থাকা ইজিবাইকটি খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিল্লা-চিল্লি করে। দবিরুল তাকে বাঁচাতে গেলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ কম্প্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. হুমায়ুন কবির অারিফিনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…