কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল ও সদ্য পদোন্নিত প্রাপ্ত সরকারি মনিটরিং অফিসারের বদলিজনিত বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

১২ মার্চ বিকেলে সংগঠনটির আয়োজনে জেলা শহরের পিটিআই কার্যালয়ে এ বিদায়ী সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুজিব আলম, পিটিআই এর সুপারিনটেনডেন্ট ফজলুল হক ভূঁইয়া, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহাকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমিতি জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ ফকির, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী মনিটরিং অফিসার আব্দুল কাইয়ুম ভূঁইয়া।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ গোলামুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আল-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিলিপ রায়, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মজনু মিয়া, রিপন মিয়া প্রমুখ। পরে সদ্য পদোন্নিত প্রাপ্ত সরকারি মনিটরিং অফিসার আব্দুল কাইয়ুম ভূঁইয়াকে সংগঠনের পক্ষ থেকে বদলি জনিত বিদায়ী সম্বর্ধনার দেওয়া হয়। এসময় জেলার ১৩টি উপজেলার উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

সংগঠনের খবর

আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম সম্পাদক হায়দার

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী আলমগীর হোসেন সিটি কল্যাণ সমিতির সভাপতি শফিকুল আলম শিপলু, সাধারণ সম্পাদক মোঃ গোলামুর রহমান হায়দার নির্বাচিত হয়েছেন। এছাড়া ২১ সদস্য পরি…