কাগজ২৪ — অবিচল সত্যের পথে

উত্তরা পশ্চিম থানা বিএনপি সভাপতিকে বহিষ্কার করে কমিটি বাতিল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা মহানগর উত্তরের উত্তরা পশ্চিম থানা বিএনপি সভাপতিকে বহিষ্কার করে কমিটি বাতিল করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম.এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত মোতাবেক উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি হাজী দুলালকে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততা না থাকা ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করে উত্তরা পশ্চিম থানা বিএনপি কমিটি বাতিল করা হয়।

সভায় আলহাজ্ব মো. আফাজ উদ্দিনকে উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম.এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহ্সান উল্লাহ হাসান।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…