কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ২৮০ কেজি গাঁজা উদ্ধার

 

বিভাস কৃষ্ণ চৌধুরী, টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কে ওজন স্কেলের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করার হয়। এ ঘটনার পুলিশ কাউকেই আটক করতে পারেনি।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ বঙ্গবন্ধু সেতুমুখী মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ সময় ওজন স্কেলের সামনে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থামিয়ে ড্রাইভার, হেলপার ও তাদের একজন সহযোগী পালিয়ে যায়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৮ লাখ টাকা।
তিনি আরো বলেন, এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। এটা আন্তঃজেলা মাদক পাচার চক্রের কাজ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…