কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৮৩। ট্যালেন্টপুল ৪৪, সাধারণ ৩৯

ভূপেন্দ্র নাথ রায়, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গত ১১ এপ্রিল প্রাথমিক সমাপনী  পরীক্ষার বৃত্তি ফলাফলে দিনাজপুরের খানসামায় প্রাথমিকে মোট ৮৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। সারা বাংলাদেশে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৮২৫০০ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়।  এর মধ্যে মেধা কোটায় ৩৩ হাজার এবং সাধারণে ৪৯ হাজার ৫০০ জন বৃত্তি পায়। খানসামা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব বোরজাহান কবির জানান, দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ১৪২ টি প্রাথমিক বিদ্যালয় এবং ১৬ টি কিন্ডার গার্টেন থেকে ৩৯৫৩ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হয়। এর মধ্য ৩৭৭২ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে ৩৫৭৫ জন শিক্ষার্থী পাশ করে। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৮১ জন। এ উপজেলায় জিপিএ ৫ পায় ১৬৮ জন এবং গড় পাশের হার ৯৪.৭৭%। ৮৮ জন বৃত্তিপ্রাপ্তের মধ্যে ৪৪ জন মেধা কোটায় এবং সাধারণ কোটায় বৃত্তি পায় ৩৯ জন। উপজেলায় সর্বোচ্চ জিপিএ ৫ এবং বৃত্তি পায় খানসামা থানা মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে। এ বিদ্যালয় থেকে মেধায় ১১ জন এবং সাধারণ কোটায় ৪ জন শিক্ষার্থী বৃত্তি পায়। তিনি আরো জানান, মেধা কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ কোটার শিক্ষার্থীরা ২২৫ টাকা হারে বৃত্তি পাবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…