কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে স্টেডিয়াম মাঠের গোলপোষ্টে ফাঁসিতে আত্মহত্যা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে স্টেডিয়াম মাঠের গোলপোষ্টে ফাঁসিতে ঝুলে এক অজ্ঞাত যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় হেমনগর ইউনিয়নের নারুচি স্টেডিয়াম মাঠের গোলপোষ্টের আড়ার সাথে রশি বেধে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

এ সময় তার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি। আজ মঙ্গলবার সকালে স্থানিয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। থানার এস আই আব্দুল হাই ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশটি থানায় নিয়ে আসেন।

গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশটির পরিচয় সনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…