কাগজ২৪ — অবিচল সত্যের পথে

"গ্রাম পুলিশ কর্তৃক হিরোইন বিক্রয় কালে আটক ১"

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গতকাল ১৫ ই জুলাই ২০১৭ তারিখ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অন্তর্গত ২নং চন্দননগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কর্তৃক এক মাদক ব্যবসায়ীকে ছাতড়া  বাজার নামক স্থানে হিরোইন  বিক্রয় কালে হাতেনাতে  আটক করে নিয়ামতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত সাদ্দাম হোসেন (২০) নওগাঁর নিয়ামতপুর উপজেলার ছাতড়া গ্রামের মৃত:সেন্টু মিয়ার ছেলে বলে জানা যায়। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম খান গ্রাম পুলিশের এমন দু:সাহসী ভূমিকায় চন্দননগর ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের সাধুবাদ জানান এবং সকলকে আন্তরিকতার সহিত কাজ করে যাওয়ার আহ্বান জানান। যে কোন ধরনের সহযোগিতার জন্য তিনি সর্বদা পাশে থাকবেন বলে জানান। তিনি আরও বলেন গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগন সক্রিয় ও  সাহসী ভূমিকা নিলে এলাকায় মাদক ব্যবসা বন্ধ হয়ে যাবে।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…