কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ঘাটাইলের ৪জন

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে টাঙ্গাইলের ঘাটাইলের ৪জন স্থান পেয়েছেন৷ গত ১৩ ই মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজাউর রহমান চৌধুরী শোভন ও সাধারন সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত ৩০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটির কপি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমে প্রকাশ পায়৷ সেখানে ঘাটাইল উপজেলার ৪জনের নাম স্থান পায়৷এরা হলেন, সহ-সভাপতি আবু সাঈদ, সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, উপ-প্রচার সম্পাদক সাজিদ আরেফিন শাওন এবং উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ সোহাগ৷
এদের মধ্যে উল্লেখ যোগ্য সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম৷ ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় জামায়াত শিবিরের বর্বরোচিত হামলার শিকার হোন তিনি৷তাকে তাৎক্ষনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হেলিক্পটার যোগে ঢাকায় আনা হয় এবং সকল চিকিৎসার ভার সরকার বহনের ঘোষনা দেন ৷পরে হাসপাতালে শেখ হাসিনা গিয়ে তার সাথে কথা বলেন এবং চিকিৎসার খোজ খবর নেন ৷

এ প্রসঙ্গে শরিফুল ইসলাম সাদ্দাম বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তাকে ১নাম্বার সহ-সম্পাদক হিসেবে মনোনীত করায় তিনি অত্যন্ত খুশি ও আনন্দিত ৷ সেই সাথে কেন্দ্রীয় সভাপতি ও সাধারন-সম্পাদক কে বিশেষ ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

এরই মধ্যে ঘাটাইলের ৪কৃতি সন্তান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঘাটাইল উপজেলা ছাত্রলীগ যুবলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ৷এবারই প্রথম কেন্দ্রীয় কোনো কমিটিতে ঘাটাইলের সর্বাধিক চারজনের নাম স্থান পেয়েছে

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…