কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চলে গেলেন বিশ্বের সবচেয়ে সেই মোটা নারী

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতে চিকিৎসা করাতে আসা বিশ্বের সবচেয়ে মোটা নারী মিশরের নাগরিক ইমান আহমেদ মারা গেছেন। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে আবুধাবির বুরজেল হাসপাতালে মারা যান তিনি।

প্রায় ৫০০ কেজি ওজনের ৩৭ বছর বয়সী ওই নারী চলতি বছরের মার্চে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে আসেন। শহরের সাঈফি হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ মিশরের এই নারীকে সম্পূর্ণ বিনাখরচে সুস্থ করতে ভারতে নিয়ে আসে। ভারতে এসে সার্জারির মাধ্যমে ৩২৪ কেজি ওজন কমে তার। সে যখন আবুধাবির উদ্দেশ্যে ভারত ছাড়ে তখন তার ওজন ছিল ১৭৬ কেজি।

কিন্তু ইমান আহমেদের বোন সাইমা সেলিম অভিযোগ করে বসেন, ‘চিকিৎসকেরা মিথ্যে কথা বলে তার বোনকে নিয়ে এসেছে। বোনের চিকিৎসা তো হচ্ছেই না, বরং তার পরিস্থিতি আগের চাইতেও খারাপ হয়েছে। ওজন কমাতে ব্যর্থ চিকিৎসকেরা তার বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…