কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চিরিরবন্দরে অনলাইন প্রেসক্লাব এর পক্ষ থেকে ইউএনওকে ফুলের শুভেচ্ছা

মাহাফুজুল ইসলাম আসাদ, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে অনলাইন প্রেসক্লাব নবগঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে মো: গোলাম রব্বানীকে আজ রবিবার সকালে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি চিরিরবন্দর অনলাইন প্রেসক্লাবের সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, তথ্য প্রযুক্তির ছোঁয়ায় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে, সকল দিক থেকেই আমরা এখন অনলাইন নিভর হতে যাচ্ছি। তথ্য প্রযুক্তির এই ডিজিটাল যুগে অনলাইনের গুরুত্ব সবার আগে। অনেকদিন পর হলেও চিরিরবন্দরে একটি জাতীয় অনলাইন প্রেসক্লাব গঠিত হয়েছে। এটা চিরিরবন্দর বাসীর জন্য অত্যন্ত গৌরবের। তাই বলব, অনলাইনের বাহারী রাজত্ব অত্যাসন্ন। এর গুরুত্ব আরো গতি পাবে। আপানাদের ন্যায় সংগত যে কোন বিষয়ে আমাকে জানবেন। আমি আপানাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো: দেলোয়ার হোসেন বাদশা, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মাদ মানিক হোসেন, সিনিয়র সহ- সভাপতি ফজলুর রহমান,সহ-সভাপতি মো: আসলাম আলী আঙ্গুর,সাধারন সম্পাদক মো: মাহাফুজুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক মো: লোকমান হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: মনজুরুল আলী শাহ্ ,আইটি সম্পাদক তপন চন্দ্র,কোষাধক্ষ মো: সোহাগ ইসলাম,মহিলা বিষয় সম্পাদিকা মোছা: সাজেদা চৌধুরীসহ আরো অনেকে ।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…