কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জিএমসিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জামালপুর ৩-১ গোলে জয়ী

 

এম এস ইসলাম আকাশ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ জিএমসিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে জামালপুর জেলা দল কিশোরগঞ্জ জেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে। তারা আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিতীয় সেমিফাইনালে (টাংগাইল-নেত্রকোনা) বিজয়ী দলের সাথে ২৮ তারিখের ফাইনালে টাংগাইল স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আজ ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জামালপুর জেলা দল কিশোরগঞ্জ জেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে প্রথম দল হিসাবে ফাইনালে উত্তীর্ণ হলো। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্থ গোল শূণ্য ড্র থাকে। দ্বিতীয়ার্ধে জামালপুর অল আউট খেলে ৩-০ গোলে এগিয়ে যায়। খেলার শেষ মূহুর্তে এসে কিশোরগঞ্জ ১ টি গোল পরিশোধ করতে সমর্থ হলেও পরাজয় এড়াতে পারেনি।

খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী জনাব মোঃ জালাল উদ্দীন। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। এর আগে খেলাটি উদ্ভাধন করেন ময়মনসিংহ ডিএফএর সভাপতি, উপস্থিত ছিলেন ময়মনসিংহ ডিএসএর সাধারন সম্পাদক, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জনাব মোঃ নাজিরুল ইসলাম নাজু ( Nazirul Islam), অর্থ কমিটির সদস্য সচিব এডভোকেট শাহিদা খান ( Shahida Khan), টুর্নামেন্ট কমিটির সদস্য, সাবেক জাতীয় ফুটবলার জনাব মোঃ সবুর লস্কর ( Sabur Lasker), টুর্নামেন্ট কমিটির সদস্য জনাব মোঃ নুরু সহ ময়মনসিংহ ডিএসএ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…

খেলা

তানোরে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ২০২১

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহীর জেলা ক্রিয়া অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তানোরে অনুর্ধ ১৭ বালক ভলিবল…