কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ইউপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইকালে নিহত ১

টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি কেন্দ্রে জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই করে ভোট দেয়ার সময় পুলিশের ছুড়া গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম মালেক মিয়া (৩২)।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাগরদিঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে এক দল সন্ত্রাসী জোরপূর্বক ব্যালট পেপার ছিনতাই করতে যায়। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নিদের্শে পুলিশ গুলি ছুড়ে।

ওই কেন্দ্রে সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী বুলবুলি বেগম জানান, নিহত মালেক তার দেবর। সে পুলিশের ছুড়া গুলিতে নিহত হয়েছে।

প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিন ওই কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করেছেন।

এদিকে আজ টাঙ্গাইলের তিনটি উপজেলায় ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘাটাইল উপজেলায় ৬টি ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…