কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান খান বিপ্লব ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ কে সংবর্ধনা দেয়া হয়। টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের অন্তর্বর্তীকালীন কমিটি এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি কমিটির উপদেষ্টা টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন শপথ বাক্য পাঠ করান। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আলহাজ্ব আব্দুস সবুর খান বীর বিক্রম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার উদয় লাল গৌড়। অনুষ্ঠানে কমিটির কার্যকরি সভাপতি শামসুল হক, সহ-সভাপতি বাদশা মিয়া, সোলায়মান, আরজু মিয়া, যুগ্ম সম্পাদক ওমর আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দদেরও সংবর্ধনা দেয়া হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটি ঢাকার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঢাকায় বসবাসরত টাঙ্গাইল জেলার মানুষের সংগঠন "টাঙ্গাইল সোসাইটি, ঢাকা" ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। রাজধান…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…