কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উদ্যোগে দেশবরেণ্য এডভোকেট বাসেত মজুমদার এর জন্মদিন উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উদ্যোগে দেশবরেণ্য আইনজীবী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাসেত মজুমদার এর ৮২ তম জন্মদিন উদযাপিত হয়েছে। টাঙ্গাইল আদালত প্রাঙ্গণে ১ জানুয়ারি সন্ধ্যায় এ উপলক্ষে কেককেটে সকলকে মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক এডভোকেট মোঃ নুরুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট এ কে এম নাসিমুল আক্তার, এডভোকেট এস আকবর খান (পিপি), অ্যাডভোকেট মোঃ জবান হোসেন খান অ্যাডভোকেট মাসুদুল হক রতন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ এরশাদ আলী, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুর রহিম তালুকদার, সহ আইন বিষয়ক সম্পাদক সত্যজিৎ দে সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ আক্তারুজ্জামান তালুকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ বুলবুল আহমেদ'সহ অন্যান্য নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সারাদেশে প্রতিটি জেলায় একযোগে এই বরেণ্য আইনজীবীর জন্মদিন উদযাপন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…