কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বন্ধ হয়ে গেল ফেইসবুক প্রোফাইল পিকচার ডাউনলোড পদ্ধতি

 

 

 

 

অনলাইনডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেইসবুকে অনেকেই ঘন ঘন প্রোফাইল পিকচার পাল্টাতে পছন্দ করেন। আবার অনেকেই আছেন যারা প্রোফাইলে নিজের ছবি দিতেই ভয় পান। ছবি অন্য কেউ ডাউনলোড করে নেবে বলে অনেকেই ফেসবুকে কোনও ডিপি'ই দেয় না। তাহলে আপনার জন্য আছে একটা বিরাট খুশির খবর। এই সমস্ত সমস্যার উপশমে কড়া ব্যবস্থা নিল মার্ক জাকারবার্গের ফেইসবুক।

দীর্ঘ গবেষণার পর ফেইসবুক শুধুমাত্র প্রোফাইল পিকচারের জন্য নিয়ে এল নতুন পরিষেবা। প্রোফাইল পিকচারকে সুরক্ষিত উপায়ে এবং নিজের পছন্দের মত ব্যবহার করতে অত্যাধুনিক টুল নিয়ে এসেছে ফেসবুক। এই টুল ব্যবহার করে নিজের প্রোফাইল পিকচারকে 'সেফ গার্ড' করতে পারবে ফেইসবুক ব্যবহারকারীরা।

ফেইসবুকের প্রোডাক্ট ম্যানেজার আরতি সোমান জানিয়েছেন, "ফেইসবুক ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল পিকচারের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ চায়, এটা আমরা জানতে পেরেছি। আর সেই অনুযায়ীই আমরা কাজ শুরু করেছি এবং কীভাবে সাহায্য করা যায় সেটার জন্য পরিকল্পনা করেছি"।

তিনি আরও জানিয়েছেন, "আমরা গবেষণা করে জানতে পেরেছি যে এমন অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে পড়ার ভয়ে প্রোফাইল পিকচার দেয় না। এই বিষয়ে ভাবনা চিন্তার পর আমরা প্রোফাইল পিকচারকে আরও বেশি করে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। এখন থেকে কেউই আর অন্যের প্রোফাইল পিকচার ডাউনলোড করতে পারবে না, শেয়ার করতে পারবে না, ফেসবুক ম্যাসেজেও পাঠাতে পারবে না। এমনকি ফ্রেন্ড লিস্টে নেই এমন কাউকে আর প্রোফাইল পিকচারে ট্যাগও করা যাবে না"।

উল্লেখ্য অ্যান্ড্রয়েড ডিভাইসের অনেক ক্ষেত্রেই ফেইসবুক প্রোফাইল পিকচারের স্ক্রিন শট নেওয়ায় বন্ধ করে দিয়েছে। প্রোফাইল পিকচারের অপব্যবহার বন্ধ করতে ফেইসবুক প্রোফাইল পিকচারের সাইডে একটি নীল রঙের নীল রেখাও দিয়ে দিয়েছে।

সূত্রঃ NDTV


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…