কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকার বায়ুদূষণ কমাতে নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আইন আদালত ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা শহর ও আশপাশের এলাকায় বায়ুদূষণ ও বায়ুদূষণ কার্যক্রম কমাতে একটি নীতিমালা প্রণয়ন করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ সচিবের নেতৃত্বে কমিটিতে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রতিনিধি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রতিনিধি ও প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞকে রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত রিটে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এ আবেদনটি করে।একই সঙ্গে কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ এলাকায় অবৈধ (পরিবেশ ছাড়পত্র বিহীন) ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রাস্তা ও ফুটপাথে ধুলাবালি, ময়লা ও বর্জ্য থাকলে এগুলো অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ, উত্তরের পক্ষে তৌফিক ইনাম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার শুনানিতে অংশ নেন। ডেপুটি এটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের উল্লেখিত আদেশের বিষয়ে ব্রিফ করেন। আগামী ৫ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…