কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তানোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মহড়া ও আলোচনা সভা

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজশাহীর তানোর উপজেলায় অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' এ স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ে মহড়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচির আয়োজন করে। সকালে তানোর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল মহড়া দেয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্ব আলোচনা সভা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ টি এম কাওছার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক, ফায়ার সার্ভিসের তানোর স্টেশনের লিডার মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে  বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগৃহীত ছবি
জাতীয়

মোংলা থেকে উত্তরাঞ্চলে জ্বালানি অবকাঠামো গড়বে সরকার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মোংলাকে কেন্দ্র করে…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…