কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে ৩ রাউন্ড গুলিসহ পরিত্যাক্ত অবস্থায় রাইফেল উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ৩ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া গ্রামে ইটভাটার মাটি খননের সময় শ্রমিকরা একটি পরিত্যক্ত রাইফেল তিনটি বুলেট ও একটি ব্যবহৃত বুলেটের খোসা পায়। জমির মালিক আশরাফুল আলম বাবু তৎক্ষণাৎ থানায় বিষয়টি জানান।

খবর পেয়ে দেবীগঞ্জ থানার এসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাইফেলটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান পরিত্যক্ত অবস্থায় রাইফেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের পর রাইফেলটি কেউ মাটিতে পুঁতে রেখেছেন। দীর্ঘ দিন মাটির নিচে থাকায় রাইফেলটি অকেজো হয়ে গেছে। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…