কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নিম্নগামী। জেলায় জেঁকে বসা শীতে চরম বিপাকে পড়েছে শিশু ও বয়স্করা। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে নাকাল হয়ে পড়েছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। আবার শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।

এদিকে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমে জেলা ও সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৬ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়েছে। সকাল ৯ টার পরই সূর্যের দেখা মিলে। পুরো জেলায় পর্যাপ্ত সূর্য কিরণ থাকা গত কয়েক দিনের তুলনায় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিগত কয়েকদিন ধরে উত্তরের এ জেলায় তাপমাত্রা যেখানে ৬ ডিগ্রী থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস ওঠানামা করছিল এবং তা আজ কমে ৪ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে এসে পৌঁছায়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে গতকাল এবং আজ দিনের বেলায় সূর্যের দেখা মেলায় তাপমাত্রা বেড়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…