কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেশে ফিরলেন ক্রিকেটাররা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শনিবার রাত ১০টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি।

দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল বলেন, ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার স্মৃতি ভুলতে আমাদের বেশ কয়েক দিন লাগবে। নিরাপদে দেশে ফিরতে পারছি এটাই বড় কথা। যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া রইল।

সংবাদ সম্মেলন একটু দেরিতে শুরু হওয়ায় ক্রাইস্টচার্চের মসজিদে জুমার নামাজ পড়তে যেতে দেরি। আর এই কয়েক মিনিট দেরি হওয়ায় প্রাণে বেঁচে যান টাইগাররা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৯ জন। ক্রাইস্টচার্চের সবচেয়ে বড় মসজিদ ডিন্স এভিনিউর আল নুর মসজিদে প্রথমে নৃশংস এ হামলা চালানো হয়। পরে আরেক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী পাশের লিনউড মসজিদে হামলা চালায়। হামলায় আহত অন্তত ৪৮ জন ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন

খেলা

সুস্থ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই ডিসি সাইদুল ইসলাম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ইয়াং টাইগার…

খেলা

টাঙ্গাইলে নারী ফুটবলারদের শীত উপহার প্রদান করল; মুক্তিযোদ্ধা সন্তান সংসদ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, টাঙ্গাইল জেলা ইউনিট'-এর বীর মুক্তিযোদ…

খেলা

ক্রিয়া সামগ্রি বিতরন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব এবং আ: হামিদ মেম্বার সমাজ কল্যন সংঘ এর পতিষ্ঠাতা জনাব মো মনিরুজ্জামান শহীদ মধুপুরের বি…